Home আঞ্চলিক চালকের চোখে ঘুম, ট্রাক পড়ল ২০ ফুট নিচের খাদে
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চালকের চোখে ঘুম, ট্রাক পড়ল ২০ ফুট নিচের খাদে

Share
Share

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনা ঘটে রোববার (৮ জুন) ভোরে ফুলজান নগর এলাকায়। ফায়ার সার্ভিস চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন, ট্রাকটি চেয়ারম্যান ঘাট থেকে মাইজদীর দিকে যাচ্ছিল। ভোরে ঘুমের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়ক থেকে ছিটকে পড়ে যায় প্রায় ২০ ফুট নিচে খাদে।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সকাল ৬টার দিকে ট্রাকের কেবিন থেকে চালককে জীবিত উদ্ধার করা হয়। তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নূরন্নবী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করি। চালক কেবিনে আটকে পড়েছিলেন। উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...