Home Health চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের
Healthআঞ্চলিকজাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের

Share
Share

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খালেকুর জামান (৭২) নামে এক বৃদ্ধের। পৌর এলাকার মিস্ত্রিপাড়ায় বুধবার (১৬ জুলাই) নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত খালেকুর জামান ওই এলাকার মৃত মুঞ্জুর বিশ্বাসের ছেলে।

পরিবারের সদস্য ও স্বজনরা জানান, গত কয়েকদিন ধরেই খালেকুজ্জামান জ্বরসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। পরে একটি ক্লিনিকে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করলে পজেটিভ আসে। তবে ডেঙ্গু আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি করানো হয়নি তাকে ।

মৃত খালেকুজ্জামানের ভাই মুক্তিযোদ্ধা কমান্ডার তরিকুল আলম ও ছেলে হাসানুর জামান পাভেল জানান, গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন খালেকুজ্জামান। তবে ২ দিন আগে বেসরকারি ক্লিনিকে পরীক্ষায় জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি । ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরেও নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন।

২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুস সামাদ বলেন, আমাদের জানা নেই। তবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে কেউ মারা যাননি। হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...