Home জাতীয় চাঁদাবাজি বাদ দিন, আমরা খাবারের ব্যবস্থা করব — জামায়াত আমির
জাতীয়

চাঁদাবাজি বাদ দিন, আমরা খাবারের ব্যবস্থা করব — জামায়াত আমির

Share
Share

দেশে প্রতিদিন চাঁদাবাজির মহোৎসব চলছে— এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তবে চাঁদাবাজদের শুধু দোষারোপ করেই থেমে থাকেননি, বরং তাদের জন্য এক ব্যতিক্রমী প্রস্তাবও দিয়েছেন। লক্ষ্মীপুরে এক জনসভায় তিনি বলেন, “দয়া করে চাঁদাবাজি বন্ধ করুন। যদি সত্যিই খেতে না পান, তাহলে আমাদের জানান। আমরা খাবারের ব্যবস্থা করব!”
শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতের এই সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান বলেন, দুর্নীতি ও দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারেনি, ইতিহাস তার সাক্ষী। অতীতে ‘সোনার বাংলা’ গড়ার নামে জনগণকে শোষণ করা হয়েছে। এবার এমন রাজনীতি চাই না, যাতে ফ্যাসিবাদের পথ ধরে দেশ ছাড়তে হয়। তিনি আরও বলেন, জাতি দুঃশাসন থেকে মুক্তি চায় এবং এর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন, আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...