Home রাজনীতি চাঁদাবাজির অভিযোগে স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব আঞ্চলিক কমিটি
রাজনীতি

চাঁদাবাজির অভিযোগে স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব আঞ্চলিক কমিটি

Share
Share

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব সাংগঠনিক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্গানোগ্রাম অনুযায়ী শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি কার্যক্রম চালাবে। বাকি সকল আঞ্চলিক, বিশ্ববিদ্যালয় বা জেলা কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করা হলো।” তিনি দাবি করেন, সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক কর্মকাণ্ডের চেষ্টা করা হচ্ছে, যা সংগঠনের মূলনীতির পরিপন্থী।

রিফাত রশিদ বলেন, “আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম, সেদিনই ঘোষণা দিয়েছিলাম, সংগঠনের নাম ব্যবহার করে কোনো অপকর্ম বরদাস্ত করা হবে না।” তিনি আরও বলেন, যারা সংগঠনের ব্যানার ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম কেমন হবে, সে বিষয়ে দ্রুত কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসবেন বলে জানান রিফাত রশিদ। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি। এই ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটি তার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে বলে মত বিশ্লেষকদের।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

‘ধর্ম নয়, দেশের মানুষই মুখ্য’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়—দেশের মানুষই তাদের...