Home আঞ্চলিক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি ঘটেছে বাবা-ছেলের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি ঘটেছে বাবা-ছেলের

Share
Share

চাঁদপুরে সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আব্দুর রব তপদার (৬০) ও সায়েম তপদার (২৩) নামের দুইব্যক্তির । তারা দু’জন সম্পর্কে বাবা-ছেলে।

সদর উপজেলায় শাহমাহমুদপুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামে বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুর রব তপদার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারি এবং তার ছোটছেলে মৃত সায়েম তপদার ছিলেন স্থানীয় শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কদ্দিপাঁচগাঁও গ্রামে বুধবার দুপুরে বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যান। পার্শ্ববর্তী আকতার তপদারের দোকানে নেয়া বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল পানিতে। একপর্যায়ে সেই ছেড়া তারে জড়িয়ে স্পৃষ্ট হয়ে আব্দুর রব তপদার কাতরাতে থাকেন। খবর পেয়ে বাবাকে উদ্ধার করতে আব্দুর রব তপদারের ছেলে সায়েম আসেন ।  একপর্যায়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে, আব্দুর রব তপদার ও তার ছেলে সায়েম তপদারকে বিল থেকে উদ্ধার করে স্থানীয়রা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...

প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় এক ব্যক্তিকে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি পেলেন ৫ শ্রেণির ব্যক্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন ও...