Home জাতীয় চাঁদপুরে নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর।
জাতীয়দুর্ঘটনা

চাঁদপুরে নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর।

Share
Share

পৃথক ঘটনায় চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সৌম্য দ্বীপ সরকার আপন (১৭) ও শহরের কয়লা ঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে আরেক স্কুল শিক্ষার্থী আরাফাতের (১৪) মরদেহ উদ্ধার করা হয়।

মানিক রঞ্জন সরকারের ছেলে সৌম্য দ্বীপ সরকার আপন ।সে পুরান বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

 

আর দুলাল কাজীর ছেলে আরাফাত। সে পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহম্মদ জানান, ডাকাতিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দ্বীপ সরকার আপন নামের এক কলেজ শিক্ষার্থী। নিখোঁজের ৩০ ঘন্টা পর সোমবার (২৮ এপ্রিল) বিকেলে স্থানীয় লোকজন আপনের মরদেহ নদীতে ভাসতে দেখে খবর দেয়। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

এদিকে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে একইভাবে গোসলে নেমে নিখোঁজ হয় আরাফাত নামের আরেক স্কুল শিক্ষার্থী। পরে পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে কল আসে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল তাকে উদ্ধার করে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল জানান, কলেজ ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরেক স্কুল ছাত্রের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় দুটি পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং...

ভূমিকম্পে কাঁপলো দেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া...

Related Articles

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...