Home জাতীয় অপরাধ চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ।
অপরাধআইন-বিচারজাতীয়বিনোদন

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ।

Share
Share

আদালত নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন । মঙ্গলবার (৬ মে) ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ ২০১৩ সালের ১৪ মে এ মামলা দায়ের করেন। এরপর ২০১৪ সালের ২ জুন চয়নিকা চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

আরজিতে বলা হয়েছে, ‘জীবন সুন্দর হোক’ শিরোনামের নাটক নির্মাণের জন্য ২০১২ সালের ২৪ আগস্ট নির্মাতা চয়নিকার সঙ্গে একটি চুক্তি করেন প্রযোজক রিয়াজ। চুক্তি অনুযায়ী চয়নিকাকে ২ লাখ ৩০ হাজার টাকা দেন তিনি। তবে চুক্তি অনুযায়ী নাটক নির্মাণ না করে, পরে চয়নিকা কাজ করতে অপারগতা প্রকাশ করেন।

এরপর চয়নিকা চৌধুরী ২০১২ সালের ৩০ অক্টোবর প্রযোজককে ২ লাখ ৩০ হাজার টাকার একটি চেক প্রদান করেন এবং ২০১৩ সালের জানুয়ারিতে সেটি ভাঙানোর অনুরোধ করেন। কিন্তু একাধিকবার চেকটি জমা দিলেও তা ডিজঅনার হয়। পরে আইনি নোটিশ পাঠানো হলেও চয়নিকা অর্থ ফেরত দেননি।

বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এনটিভি অনলাইনকে জানান, বাদীর জেরা হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু চয়নিকা চৌধুরী আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৬ জুন মামলার যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেছেন বিচারক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...