Home জাতীয় অপরাধ চট্টগ্রামে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা, আসামিরা দিলেন চাঞ্চল্যকর তথ্য
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

চট্টগ্রামে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা, আসামিরা দিলেন চাঞ্চল্যকর তথ্য

Share
Share

চট্টগ্রামের মীরসরাইয়ে বৃদ্ধ ফয়েজ আহমেদ হত্যার ২৪ দিন পর ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ স্ত্রীসহ গ্রেফতার করেছে পাঁচজনকে।

গ্রেফতারকৃতদের শনিবার (১৯ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নিহত ফয়েজের স্ত্রী ফিরোজা বেগম (৫৫), ফিরোজা বেগমের বড় বোন শ্যামলা বেগম (৬০), দিনমজুর আকতার (৩২), আকতারের দুই সহযোগী ইয়াছিন রুবেল (২৫) ও শাকিব (২৩)। নিহত ফয়েজ আহমেদ করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদ্ধ ঘেড়ামারা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৬ জুন রাত সাড়ে ১২টার দিকে বৃদ্ধ ফয়েজ আহমেদকে নিজ ঘরে হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে দিয়ে শ্বাসরোধে হত্যা করেন গ্রেফতারকৃতরা। ওই দিন সকাল ৯টা নাগাদঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ । এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর হোসেন জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, নিহতের স্ত্রী ফিরোজা বেগম এবং তার বড় বোন শ্যামলা বেগম স্বামীর ঘরে রাখা টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ছক আঁটে এই হত্যাকাণ্ডের। তারা স্থানীয় দিনমজুর আকতারকে ভাড়া করেন। এরপর আকতার তার দুই সহযোগী ইয়াছিন রুবেল ও শাকিবকে সঙ্গে নেন। হত্যাকাণ্ডের রাতে ফিরোজা ধাত্রীর কাজের অজুহাতে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় দরজা খোলা রেখে যায়। পরে ফিরোজা দরজা খোলা রাখার বিষয়টি আকতারকে ফোন করে জানান । এরপর ঘটনার দিন রাত ১২টার দিকে দিনমজুর আকতার ও তার দুই সহযোগী ইয়াছিন রুবেল ও শাকিব ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ফয়েজ আহমেদের হাত-পা বেঁধে ফেলেন। এ সময় চিৎকার করলে তার মুখে কাপড় গুঁজে দেন এবং মারধর ও শ্বাসরোধে হত্যা করেন। পরে তারা ঘরের ড্রয়ারে থাকা নগদ ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যান। লুট হওয়া টাকার মধ্যে আকতার নেন ১৪ হাজার, বাকি ১৬ হাজার টাকা রুবেল ও শাকিব ভাগ করে নেন।

জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম বলেন, এটি একটি পরিকল্পিত পারিবারিক হত্যাকাণ্ড। ঘটনাটি উদঘাটনে প্রযুক্তির সহায়তা, গোপন তথ্য এবং ময়নাতদন্তের রিপোর্ট বিশ্লেষণ করেছি আমরা । খুব অল্প সময়ের মধ্যে গ্রেফতার করা সম্ভব হয়েছে চিহ্নিত আসামিদের। হত্যার দায় স্বীকার করেছেন তারা।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ বলেন, ফয়েজ আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দিনমজুর আকতারকে সীতাকুণ্ড এলাকা থেকে শনিবার ভোরে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় রুবেল ও শাকিবকেও। পরবর্তীতে গ্রেফতার করা হয় ঘটনার মূল পরিকল্পনাকারী ফিরোজা বেগম ও শ্যামলা বেগমকেও। জিজ্ঞাসাবাদে পাঁচ আসামিই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...

প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় এক ব্যক্তিকে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...