Home আঞ্চলিক চট্টগ্রামে ‘পূজার ফুল নিয়ে বাড়ি ফেরার পথে’ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চট্টগ্রামে ‘পূজার ফুল নিয়ে বাড়ি ফেরার পথে’ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

Share
Share

চট্টগ্রাম জেলার রাউজানে ‘পূজার ফুল নিয়ে বাড়ি ফেরার পথে’ সড়ক দুর্ঘটনায় সুপর্ণা চৌধুরী (৬০) নামে এক নারী প্রাণ হারিয়েছেন।  পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকায় রবিবার (২৯ জুন) ভোর সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুপর্ণা চৌধুরী রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জগৎ মোল্লাপাড়ার সুভাষ চৌধুরীর স্ত্রী। এক পুত্র ও এক কন্যার জননী তিনি।

জানা যায়, সুপর্ণা চৌধুরী রবিবার ভোরে বাড়ি থেকে পূজার জন্য ফুল সংগ্রহ করতে গিয়েছিলেন । ফুল তুলে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় জানালীহাট এলাকায় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুপর্ণাকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ বলেন, জানতে পেরেছি সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন । তবে কেউ অভিযোগ করেনি । মামলা ছাড়াই রবিবার দুপুরে পরিবারের উদ্যোগে নিহতের মরদেহ সৎকার করা হয়েছে বলে জেনেছি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...