Home আন্তর্জাতিক গ্রিসে নৌকা থেকে উদ্ধার ৫৩৯ অভিবাসী, বাংলাদেশি ৪৩৭ জন
আন্তর্জাতিকজাতীয়

গ্রিসে নৌকা থেকে উদ্ধার ৫৩৯ অভিবাসী, বাংলাদেশি ৪৩৭ জন

Share
Share

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় গাভদোস দ্বীপের উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি, যা মোট সংখ্যার সিংহভাগ। গ্রিক কোস্টগার্ডের স্থানীয় ইউনিট লিমেনার্কিও এই তথ্য নিশ্চিত করেছে।

কোস্টগার্ড সূত্র জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে আগিয়া গ্যালিনির দক্ষিণে ভূমধ্যসাগরের গভীর অংশ থেকে অভিবাসীদের উদ্ধার করা হয়। পরে তাদের ক্রিট দ্বীপের রেথিম্নো শহরের কিত্রেনোসি ভবনে নেওয়া হয়। সেখানে হেলেনিক কোস্টগার্ডের তত্ত্বাবধানে অভিবাসীদের নিবন্ধন ও পরিচয় শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়।

রেথিম্নোর কোস্টগার্ড প্রধান কিরিয়াকোস পাত্তাকোস জানান, নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। এখন কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য হচ্ছে মানবপাচারকারী চক্রকে চিহ্নিত করা এবং নিরাপত্তা বিবেচনায় অভিবাসীদের দ্রুত অন্য স্থানে স্থানান্তর করা।

কর্তৃপক্ষের তথ্যমতে, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে চারজন নারী ও দুটি শিশু রয়েছে, তবে অধিকাংশই পুরুষ। জাতীয়তা বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশিদের পাশাপাশি ৪৬ জন পাকিস্তানি, ৩৪ জন মিসরীয়, ১২ জন ইরিত্রীয় (এর মধ্যে চার নারী ও দুই শিশু), পাঁচজন সোমালি এবং সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের কয়েকজন নাগরিক রয়েছেন।

রেথিম্নো পৌরসভার উপমেয়র (নাগরিক সুরক্ষা) ইয়োরগোস স্কোরদিলিস বলেন, এত বিপুলসংখ্যক অভিবাসী সামাল দেওয়ার মতো অবকাঠামো রেথিম্নোর নেই। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের ঘাটতির কারণে স্থানীয় প্রশাসনকে চাপে পড়তে হচ্ছে। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে, আজ সোমবার ৩০০ জন অভিবাসীকে অন্যত্র স্থানান্তর করা হবে, আর বাকি ব্যক্তিদের আগামী সপ্তাহে পাঠানো হবে।

গ্রিক কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, মানবপাচারকারীদের সহায়তায় অভিবাসীরা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে অন্তত ৩৬ ঘণ্টার ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছান।

এ বিষয়ে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত কোনো তথ্য দূতাবাসকে জানানো হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার বছরে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, বললেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম...

লেবাননে জাতিসংঘ ঘাঁটিতে হামলা, শান্তিরক্ষী নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলায় একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। এ তথ্য জানিয়েছে লেবাননে...

Related Articles

ইরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ১১ জন নিহত

মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ নেই, বরং তা ইরানের...

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিতে ইসরায়েলে ‘বিতর্কিত’ আইন পাশ

এক ঐতিহাসিক ও চরম বিতর্কিত সিদ্ধান্তে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে নতুন...

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি সচল করতে ইসলামাবাদে চার দেশের গুরুত্বপূর্ণ বৈঠক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির স্থায়ী সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ...

বাইবেলের ভবিষ্যদ্বাণী- ইরান যুদ্ধের মাধ্যমে শেষ জামানায় পদার্পণ করেছে বিশ্ব

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী সংঘাত কোনো সাধারণ ভূ-রাজনৈতিক লড়াই নয়, বরং এটি...