Home জাতীয় গৃহযুদ্ধের দিকে যেতে পারে দেশ: জি এম কাদের
জাতীয়

গৃহযুদ্ধের দিকে যেতে পারে দেশ: জি এম কাদের

Share
Share

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশের মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে, অথচ অন্তর্বর্তী সরকার কোনো নিরাপত্তা দিতে পারছে না। এই পরিস্থিতি চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, “আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। কিছু লোক তাদের ইচ্ছামতো দেশ চালাচ্ছে। বর্তমানে সংসদ নেই, তাই জবাবদিহিতার প্রশ্নও ওঠে না। বিচার বিভাগেও এখনো দলীয় প্রভাব রয়েছে।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্র পরিচালনায় বৈষম্যমুক্ত নীতি গ্রহণ করা জরুরি। পাশাপাশি, ২০২৪ সালের আন্দোলনের মূল চেতনা এখনো বাস্তবায়িত হয়নি বলে উল্লেখ করেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, “স্বাধীনতার পর থেকে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এখনো দেশে বৈষম্য বিরাজ করছে। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আবারও আন্দোলন করতে হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...