Home জাতীয় গুম-খুনে দায়ী বাহিনী বিলুপ্তির দাবি ‘মায়ের ডাক’-এর
জাতীয়

গুম-খুনে দায়ী বাহিনী বিলুপ্তির দাবি ‘মায়ের ডাক’-এর

Share
Share

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত নিরাপত্তা বাহিনী বিলুপ্তি বা পুনর্গঠনসহ ১১ দফা দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’। আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সংগঠক সানজিদা ইসলাম তুলি এসব দাবি উত্থাপন করেন। আসন্ন ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবসকে সামনে রেখে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তুলির ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে গুমের সব ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত শুরু, আন্তর্জাতিক মানদণ্ডে একটি জাতীয় কার্যপ্রক্রিয়া গঠন, গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভুক্তভোগী পরিবারকে নিখোঁজ আত্মীয়ের আর্থিক ও সম্পত্তিগত বিষয়ে আইনি অধিকার প্রদান, সুরক্ষা কাঠামো প্রণয়ন, সন্ত্রাসবিরোধী আইনের সংস্কার এবং গুমবিরোধী প্রস্তাবিত আইনকে আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সানজিদা ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত প্রতিটি গুম ও হত্যাকাণ্ডের সত্য প্রকাশ করতে হবে। তিনি বলেন, “আমরা ভয় পাই না কোনো ব্যারাককে, কোনো সেনানিবাসকে। প্রতিটি সত্যকে সামনে আনব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানজিদা ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সমন্বয়ক মঞ্জুর হোসেন। এতে বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান এবং গুম–খুনের শিকার পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খানসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

মানববন্ধন শেষে ‘মেমোরিজ অব ডিজঅ্যাপিয়ারেন্স’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রদর্শনীতে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের বেদনাময় স্মৃতি ফুটে ওঠে।

‘মায়ের ডাক’-এর পক্ষ থেকে জানানো হয়, তাদের আন্দোলন থামবে না যতদিন না গুম-খুনের দায়ীদের বিচার নিশ্চিত হয় এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের অবসান ঘটে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির প্রথম ১৫ দিনেই রাজধানীতে মোট ৮০৭...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় দেশজুড়ে তীব্র শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ...

Related Articles

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনাটি ‘সাজানো নাটক’

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল...

বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে...

হাসপাতালে ভর্তি বিএনপির শীর্ষ নেতা রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অসুস্থ...

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...