Home আন্তর্জাতিক গাবতলী হাটে সবচেয়ে বড় ছাগলের নাম হচ্ছে ময়ূখ রঞ্জন!
আন্তর্জাতিকইসলামজাতীয়দিবসধর্ম ও জীবন

গাবতলী হাটে সবচেয়ে বড় ছাগলের নাম হচ্ছে ময়ূখ রঞ্জন!

Share
Share

ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে গাবতলির গরু ও ছাগলের হাটের বেচাকেনা। তবে এবারের হাটে এক ব্যতিক্রমধর্মী ছাগল নজর কেড়েছে, যার দাম হাঁকা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা! আশ্চর্যের বিষয় হলো—এই ছাগলের নাম রাখা হয়েছে নাকি “ময়ূখ রঞ্জন ঘোষ”, মলম বিক্রেতা খ্যাত কলকাতার এক সাংবাদিকের নাম অনুসারে।

স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক কৌতূহল ছড়িয়েছে এই নাম ঘিরে । তবে বিক্রেতা বিষয়টি অস্বীকার করে জানান, “ভাই, আমি কোন নাম রাখি নাই। মানুষ এমনি এমনি বলে। আমি কিনছি বিক্রির জন্য, নাম রাখার সময় নাই।”

হাটে এরকম আরও তিনটি ছাগল দেখা গেছে, ছাগল তিনটির দাম যথাক্রমে ২ লাখ ৫০ হাজার, ২ লাখ ৫ হাজার এবং ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হাঁকা হয়েছে। মাংস উৎপাদনের আনুমানিক ওজন ৮০ থেকে ১০০ কেজি পর্যন্ত হতে পারে বলেই দাবি করেছেন বিক্রেতা।

তিনি আরও বলেন, এই তিনটা হচ্ছে যমুনাপারি জাতের ছাগল। খাবার হিসেবে খাওয়ানো হয় গম, ছোলা, ভাত, চাউল, কাঠালের পাতা ।

তবে বিক্রেতা আশা ব্যক্ত করে বলেন , “ যদি ১.৬০ থেকে ১.৭০ লাখ পাই, তাহলে বিক্রি করব। বাকি আল্লাহর উপর।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...