Home জাতীয় অপরাধ গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
অপরাধজাতীয়রাজনীতি

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

Share
Share

রোববার সন্ধ্যায় গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান জানান,  নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে ।

তিনি বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহর জ্যামে আটকে থাকাবস্থায় চার-পাঁচটি মোটরসাইকেলে এসে তার গাড়িতে হামলা করে। হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে।”

উপ-কমিশনার রবিউল হাসান জানান, হামলাকারীদের খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেইসবুক পোস্টে বলেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।”

এনসিপির গাজীপুরের যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ বলেন, “হাসনাত কোথায় গিয়েছিলেন বা কেন এসেছিলেন তা নিয়ে কোনো তথ্য আমাদের কাছে ছিল না। হামলার পর আমাদের কাছে একটা কল আসছে, তিনি হামলার শিকার হয়েছেন। তখন আমরাও শুনেছি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “গাজীপুর থেকে ফেরার সময় সন্ধ্যা ৭টার দিকে হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ১০-১২টি বাইকে ধাওয়া করে তার গাড়িতে হামলা করা হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে তার শরীরেও আঘাত লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্র দিয়ে হাসনাতের গাড়িতে আঘাত করা হয়। গাড়ির গ্লাস ভেঙে গেছে। তাঁর হাতের কুনইয়ে জখম হয়েছে। হামলার পর সন্ত্রাসীরা তাঁর গাড়ির পেছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে হাসনাত বোর্ডবাজার এলাকায় আইইউটির ভেতরে গিয়ে নিরাপদে আশ্রয় নেন। হামলার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে আইইউটির সামনে শত শত ছাত্র জড়ো হন। এরই মধ্যে তিনি নিরাপদে ঢাকায় চলে যান। পরে সেখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাত ৯টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় মশাল মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...