Home জাতীয় অপরাধ গাজীপুরে আপন প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় আটক ৩ ডাকাত
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

গাজীপুরে আপন প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় আটক ৩ ডাকাত

Share
Share

গাজীপুরে আপন প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। জাঝর এলাকা থেকে রোববার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মাজিশাইল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. কাউছার মিয়া (৩৫), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চমদাখালী গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে সাব্বির হোসেন রাজিব (২৫), ও গাজীপুর জেলার সদর থানার কুমুন এলাকার নাসিরের ছেলে মো. শাখাওয়াত হোসেন ওরফে সৈকত (২৬)।

বিষয়টি নিশ্চিত করে গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গাছা থানার ঈশ্বড্ডা এলাকার ‘আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ’ কারখানায় গত ২৩ জুন রাতে একদল ডাকাত ঢুকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরে ভুক্তভোগী বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জাঝর এলাকা থেকে গ্রেফতার করা হয় ডাকাত দলের তিন সদস্যকে ।

এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় চায়নিজ কুড়াল, সুইচ গিয়ার, হেসকো ব্লেডসহ হাতল, সিজার, টেস্টার, সেলাই রেঞ্চ। ইতিপূর্বেই তাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা দায়ের রয়েছে। তারা তিনজনই ডাকাত দলের সক্রিয় সদস্য।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...