Home আন্তর্জাতিক গাজায় ২৪ ঘণ্টায় নিহত হয়েছে আরও ৪২ জন
আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় নিহত হয়েছে আরও ৪২ জন

Share
Share

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে । দেশটির এ হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জন ছাড়িয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে বুধবার (১৪ মে) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর থেকে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা কর্তৃপক্ষ। এছাড়া মধ্যরাত থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে।

অপরদিকে, ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে দক্ষিণ গাজায় অবস্থিত ইউরোপীয় এবং নাসের হাসপাতালেও । এই হামলায় ৩০ জন নিহত হয়েছেন, যার মধ্যে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকও রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত ৫২ হাজার ৯০৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত এক লাখ ১৯ হাজার ৭২১ জন। তবে সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ তথ্যে মৃতের সংখ্যা ৬১,৭০০ অতিক্রম করেছে। এছাড়া উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন।

এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন এবং গাজায় যুদ্ধ বন্ধের জন্য তিনি কাজ করছেন বলে জানিয়েছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই যুদ্ধ বন্ধ হবে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...