Home আন্তর্জাতিক গাজায় সমুদ্রতীরবর্তী ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত হয়েছে ২০ ফিলিস্তিনি
আন্তর্জাতিক

গাজায় সমুদ্রতীরবর্তী ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত হয়েছে ২০ ফিলিস্তিনি

Share
Share

দখলদার ইসরায়েলের বিমান হামলায় পশ্চিম গাজায় সমুদ্রতীরবর্তী একটি জনপ্রিয় ক্যাফেতে নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি । এ হামলার ঘটনা ঘটেছে সোমবার (৩০ জুন) । অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা এই ক্যাফেটি ব্যবহার করতেন।

গাজার হামাস শাসিত সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো আল-বাকা ক্যাফেটেরিয়া থেকে ২০ জনের মরদেহ এবং কয়েক ডজন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। সৈকতের ধারে তাঁবু দিয়ে তৈরি একটি খোলা জায়গায় অবস্থিত ছিল ক্যাফেটি।

স্থানীয় একটি প্রোডাকশন কোম্পানির ক্যামেরাম্যান আজিজ আল-আফিফি বিবিসিকে বলেন, ইন্টারনেট ব্যবহারের জন্য ক্যাফেটির দিকে যাচ্ছিলাম আমি, মাত্র কয়েক মিটার দূরে থাকতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে ছুটে যাই আমি। যাদের সঙ্গে প্রতিদিন দেখা হতো আমার , তারা সেখানে ছিলেন। দৃশ্যটি ছিল ভয়াবহ। শুধু  মরদেহ, রক্ত আর চিৎকার ছিল চারদিকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিস্টদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, এলাকাটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে, যা একটি ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া হয়েছে বলে জানা গেছে। ফুটেজে হামলার পরের দৃশ্য ধরা পড়েছে, যেখানে মাটিতে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

আল-বাকা ক্যাফেটেরিয়া গাজার ভূমধ্যসাগরীয় উপকূলে ইন্টারনেট, বসার জায়গা এবং কাজের পরিবেশ দেওয়ার জন্য একটি সুপরিচিত স্থান হয়ে উঠেছিল সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং দূরবর্তী কর্মীদের কাছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই হামলার আগে রাতভর গাজা উপত্যকাজুড়ে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল, যার ফলে বাস্তুচ্যুত হয় শত শত ফিলিস্তিনি পরিবার। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দলগুলো এবং কয়েক ডজন আহত বেসামরিক নাগরিককে গাজা শহরের আল-আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে।
সূত্র : বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...