Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরো ৭২ ফিলিস্তিনি
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরো ৭২ ফিলিস্তিনি

Share
Share

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহত হয়েছেন আরো ৭২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অবস্থায় প্রাণ হারিয়েছেন অনেকে।

গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা রোববার (২৯ জুন) রাতের এক প্রতিবেদনে  জানায়, দিনভর ইসরায়েলের একাধিক বিমান হামলায় গাজা শহর ও এর উত্তরাংশে বসবাস করতেন নিহতদের বড় অংশ । গাজার স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, উত্তর গাজায় আল-আহলি হাসপাতালে আহতদের ভিড় বেড়েছে কয়েকগুণ।

গাজা থেকে আল জাজিরার সাংবাদিক মুয়াত আল-কালহুত বলেন, “জেইতুন, সাবরা ও আল-জাওইয়া বাজার এলাকায় ইসরায়েলি বাহিনী টার্গেট করে বোমা হামলা চালিয়েছে । আহতদের অনেকেই শিশু। হাসপাতালগুলোর বেড ফাঁকা নেই, মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন বহু মানুষ বা অপেক্ষা করছেন। নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও।”

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব গাজা শহরে লিফলেট ছড়িয়ে সাধারণ মানুষকে দক্ষিণে সরতে বলেছে ইসরায়েল । অথচ সেই সতর্কতা জারি করার পরপরই ভয়াবহ বিমান হামলা চালানো হয় সেখানে। ফলে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।

সহায়তা নিতে গিয়েই প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা
রোববার নিহতদের মধ্যে অন্তত পাঁচজন দক্ষিণ গাজার রাফাহ এলাকার বাসিন্দা ছিলেন, যারা একটি খাদ্য সহায়তা কেন্দ্রে দাঁড়িয়ে ছিলেন। বিতরণ কেন্দ্রটি পরিচালনা করছে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামের একটি সংগঠন, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি সমর্থনপুষ্ট।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মে মাসের শেষদিক থেকে জিএইচএফ খাদ্য বিতরণ শুরু করলেও ইসরায়েলি সেনারা এসব কেন্দ্রের আশপাশে প্রায় নিয়মিত গুলি ছুঁড়ছে। এখন পর্যন্ত এসব হামলায় নিহত হয়েছে অন্তত ৫৮০ জন এবং আহত হয়েছেন ৪ হাজারেরও বেশি।
সূত্র: আল জাজিরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...