Home আন্তর্জাতিক গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা, নিহত আরও ৯৫ ফিলিস্তিনি
আন্তর্জাতিক

গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা, নিহত আরও ৯৫ ফিলিস্তিনি

Share
Share

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রতিদিনই গাজায় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ফিলিস্তিনিদের মরদেহের মিছিল। গাজায় নিরাপদ বলে কোন স্থান অবশিষ্ট নেই। একদিকে ইসরায়েলের আকাশ ও স্থল অভিযান অন্যদিকে দুর্ভিক্ষ; যেন সাক্ষাৎ মৃত্যুপুরী।

শেষ ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় নিহত হয়েছেন আরও ৯৫ ফিলিস্তিনি। এরমধ্যে শুধু আল-বাকা নামে এক সমুদ্র তীরবর্তী ক্যাফেতেই নিহত হয়েছেন ৩৯ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে মঙ্গলবার (১ জুলাই) জানা গেছে, উত্তর গাজার আল-বাকা নামে ওই সমুদ্র তীরবর্তী ক্যাফেটিতে একটি জন্মদিন উদযাপন করতে নারী ও শিশুসহ জড়ো হয়েছিলেন অনেকেই। কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয় সেখানে। নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।

এদিকে দখলদাররা গাজা শহরের ইয়াফা স্কুলে আশ্রয় নেওয়া কয়েকশ বাস্তুচ্যুত মানুষের ওপরও হামলা চালিয়েছে। হামাদা আবু জারাদে নামের একজন জানান, হামলার মাত্র পাঁচ মিনিট আগে সরে যাওয়ার নোটিশ পান তারা ।

এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা শহীদ হাসপাতাল চত্বরে ইহুদিবাদীরা হামলা চলায় । সেখানে আশ্রয় নিয়েছিল কয়েক হাজার পরিবার। এর আগেও এই হাসপাতালে অন্তত ১০ বার হামলা হয়েছে।

শুধু তাই নয়, ত্রাণের আশায় দাঁড়ানো মানুষকে লক্ষ্য করেও ইসরায়েল হামলা চালিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে বিতর্কিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’-এর ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষারত মানুষের ওপর চালানো হামলায় নিহত হন অন্তত ১৫ জন এবং আহত হন ৫০ জন ।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তা এখনও থামেনি। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেই তারা এই হামলা অব্যাহত রেখেছে।
সূত্র: আল-জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...