Home জাতীয় অপরাধ গণধর্ষণের ভিডিও ধারণ, রংপুরে গৃহবধূর আত্মহত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গণধর্ষণের ভিডিও ধারণ, রংপুরে গৃহবধূর আত্মহত্যা

Share
Share

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের পূর্ব রমাকান্ত এলাকার বিশু মিয়ার স্ত্রী, দুই সন্তানের জননী কাওছারা বেগম বাড়ির পাশে পাটশাক তুলতে গিয়ে গণধর্ষণের শিকার হন। ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করা হয়েছে। সামাজিক, পরিবারিক ও মানসিক চাপে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন ভুক্তভোগী নারী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ি সংলগ্ন একটি পাটক্ষেতে গত ৯ জুন দুপুরে শাক তুলতে যান কাওছারা। পূর্ব থেকে পাটক্ষেতে ওৎ পেতে থাকা কয়েকজন যুবক তাকে ধরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে হুমকি দেয় অপর দুই যুবক। বিভিন্ন ধরনের ভয়ভীতি ও অনৈতিক প্রস্তাব দেন ভুক্তভোগী নারীকে। রাস্তাঘাটে তাকে বলেন, ‘যদি কথা না শোনো, ভিডিও ছড়িয়ে দেওয়া হবে।’ শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনি তার শ্বশুরকে ঘটনাটি জানান।

গত সোমবার (৭ জুলাই) রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উঠান একটি বৈঠক হয়। সেখানে ওই নারী কাঁদতে কাঁদতে ঘটনার বর্ণনা দেন। অভিযোগে উল্লেখ করা হয়- শ্বশুর তাকে বলেন, ‘এমন কলঙ্ক নিয়ে তুই কেন বেঁচে আছিস?’ এমন মানসিক চাপে আত্মহত্যা করেন ওই নারী।

পরদিন মঙ্গলবার (৮ জুলাই) সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখতে পায় , ঘরের মেঝেতে অচেতন হয়ে পরে  আছে সে। ওই সময় নিহতের হাতে ছিল কিছু ট্যাবলেট। পরে স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় তার । এই ঘটনার পর ভুক্তভোগীর পিতা গঙ্গাচড়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে আসামিদের গ্রেপ্তারের জন্য ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...