Home জাতীয় অপরাধ খুলনায় ৬ লাখ টাকার জন্য ছেলের হাতে মা খুন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

খুলনায় ৬ লাখ টাকার জন্য ছেলের হাতে মা খুন

Share
Share

খুলনায় ৬ লাখ টাকার জন্য নিজের ছেলে রিয়াদর হাতে নিহত হয়েছেন ৪০ বছর বয়সী গৃহবধূ শিউলী বেগম। বুধবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে নগরীর ট্যাংক রোডে রবিউল ইসলামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, হত্যার সময় মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে এবং শ্বাসরোধের মাধ্যমে হত্যা করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহজাহান আহম্মেদ জানান,
“ঘরে তালা ছিল। তালা ভেঙে আমরা ভেতরে ঢুকে খাটের ওপর শিউলীর লাশ পাই। ঘটনার রহস্য উদঘাটনের জন্য সিআইডি টিমকে তলব করা হয়েছে। হত্যার সঙ্গে কোনো আত্মীয় জড়িত কি না—তার তদন্ত চলছে।”

শিউলী বেগমের বড় মেয়ে কেয়া পুলিশকে জানিয়েছেন, তার মা মাত্র এক মাস ১০ দিন আগে সাগর নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। নতুন বিয়ের পর শিউলী ট্যাংক রোডের ওই বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারে ছিল মা, ছেলে রিয়াদ এবং স্বামী সাগর।

কেয়া জানান, সকালে ১০টার দিকে তার বাবা ফোনে জানায়, “আম্মুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তুমি একটু যাও।” কেয়া সেই অনুযায়ী বাড়িতে যান, কিন্তু দরজায় তালা থাকায় ভেতরে ঢুকতে পারেননি। বিকেলেও কিছু জানা যায়নি। পরে সন্ধ্যায় যখন বাড়িতে ফিরে যান, দেখতে পান দরজায় তালা লাগানো। বাড়িওয়ালাদের সাহায্যে তালা ভেঙে ভিতরে ঢুকে খাটের ওপর শিউলীর মরদেহ পান।

কেয়া আরও বলেন,“সিসি ক্যামেরায় দেখা গেছে, আমার ছোট ভাই রিয়াদ সকাল ৭টা ৫০ মিনিটে ঘর থেকে বের হয়েছে। ঘরে আমার মায়ের ৬ লাখের বেশি নগদ টাকা ছিল। ধারণা করি, টাকার জন্যই সে মা’কে হত্যা করেছে।”

ওসি শাহজাহান আহম্মেদ জানান, “মৃত্যুর কারণ, সময় ও ঘটনার ধরন যাচাই করার জন্য সিআইডি টিম তদন্তে নিয়োজিত। পুলিশ ধাপে ধাপে সমস্ত তথ্য বিশ্লেষণ করছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।”

পুলিশ জানিয়েছে, রিয়াদকে গ্রেপ্তার করতে তল্লাশি চলছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল লোকেশন এবং পারিবারিক সূত্রের তথ্যের ভিত্তিতে তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁদপুরের এক গ্রামে আজ পালিত হচ্ছে ঈদ

সারাদেশে যখন নাড়ির টানে বাড়ি ফেরার উৎসবমুখর পরিবেশ এবং রোজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো চাঁদপুর জেলা।...

লারিজানি ছিলেন রাশিয়ার ‘প্রকৃত বন্ধু’: পুতিন

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ডা. আলী লারিজানির আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৮ মার্চ)...

Related Articles

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী...

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি নাবিকরা শুক্রবার (২০ মার্চ)...

ঈদের দিনে ঢাকাসহ দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে...

জিহাদ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১২৪ জন অব্যাহতি

পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জিহাদ (১১) নামে এক...