Home জাতীয় অপরাধ খুলনায় ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

খুলনায় ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

Share
Share

খুলনার রূপসা উপজেলায় ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. রাসেল শিকদার (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (২ নভেম্বর) রাতে খুলনা-ঢাকা মহাসড়কের কুদির বটতলা মোড় কালী মন্দিরের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার রাসেল শিকদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাড়া ইউনিয়নের হারুন শিকদারের ছেলে।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন অবস্থায় দাঁড়িয়ে থাকা রাসেলকে তল্লাশি করলে তার কাছ থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডিএনসি জানায়, সম্প্রতি খুলনা অঞ্চলে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে একে একে গ্রেফতার করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...