Home আঞ্চলিক খুলনায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে ইজিবাইকের ২ যাত্রী
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

খুলনায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে ইজিবাইকের ২ যাত্রী

Share
Share

খুলনায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে ইজিবাইকের ২ যাত্রী ও আহত হয়েছে ৪ জন। সোমবার সকালে জেলার হোগলাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু। আহতরা হলেন, ইজিবাইকের যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় ইজিবাইকটি। এছাড়া সড়কের পাশে থাকা একটি দোকানের মধ্যে ঢুকে যায় ট্রাকটি। দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলে মারা যান রায়হান।

ইজিবাইকে থাকা যাত্রী টিটু, হাসিব, নগেন্দ্রনাথ সরকার, চালক কবির, ও জুয়েল বাবুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুয়েল বাবু।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, একটি ট্রাক হোগলাডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে ধাক্কা দিলে ২ যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...