Home জাতীয় অপরাধ খায়রুল হকের গ্রেপ্তারে জামায়াত আমিরের মন্তব্য, অপেক্ষায় রইলাম
অপরাধ

খায়রুল হকের গ্রেপ্তারে জামায়াত আমিরের মন্তব্য, অপেক্ষায় রইলাম

Share
Share

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেপ্তারের পর তাঁর উদ্দেশে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অপেক্ষায় রইলাম…।’ এর আগে সকালেই রাজধানীর ধানমণ্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার হন খায়রুল হক।

শফিকুর রহমান লিখেছেন, “এ বি এম খায়রুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। নাহ্‌, কোনোমতেই তিনি তাঁর দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি। এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতিপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি।” তিনি দাবি করেন, বিচারপতি খায়রুল হকের ‘হঠকারী রায়ের’ মাধ্যমে “রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠনসহ সব অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল।”

জামায়াত আমির আরও বলেন, “তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়াও করেছে। জাতি এখন তাঁর সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি দেখতে চায়। ন্যায়বিচারেই তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন—এই আশাই রাখি।”

খায়রুল হকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় করা এক হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় রাষ্ট্রদ্রোহ ও রায় জালিয়াতির অভিযোগেও মামলা রয়েছে।

২০১০ সালের ২৭ সেপ্টেম্বর ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এ বি এম খায়রুল হক। তিনি রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি আলোচিত হন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল মামলার রায়দানকারী হিসেবে। আজকের গ্রেপ্তার সেই বিতর্কের এক নতুন অধ্যায়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে ২১৬...

মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের চার...