Home বিনোদন চলচ্চিত্র ক্যানসার জয় করেও কেন বলিউডে অবহেলার শিকার হিনা খান
চলচ্চিত্রবিনোদন

ক্যানসার জয় করেও কেন বলিউডে অবহেলার শিকার হিনা খান

Share
Share

দীর্ঘ লড়াই শেষে ক্যানসার জয় করেছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান। এক বছর পর ফিরছেন ছোট পর্দায় নতুন সেলিব্রিটি শো নিয়ে। কিন্তু কাজে ফেরার আনন্দের মাঝেই রয়ে গেছে আক্ষেপ—ইন্ডাস্ট্রির অনেকে এখনো তাঁর সঙ্গে কাজ করতে দ্বিধায় আছেন। অসুস্থতার কারণে গত এক বছরে বহু প্রস্তাব আটকে গিয়েছিল। হিনা জানান, শারীরিকভাবে প্রস্তুত থাকলেও কেউ তাঁকে ডাকেনি, যেন সবাই সন্দিহান ছিলেন তাঁর পুরোপুরি সুস্থতা নিয়ে। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীর অনুরোধ, “সব ধরনের কাজের জন্য আমি প্রস্তুত, অনুগ্রহ করে ডাকুন।”

কালারস টিভির ‘পতি পত্নী অওর পাঙ্গা’ শো দিয়ে নতুন যাত্রা শুরু করছেন হিনা, যেখানে তারকা দম্পতিরা অংশ নেবেন। এই সিদ্ধান্ত তাঁর জন্য ছিল বড় চ্যালেঞ্জ, কারণ স্বাস্থ্যগত বিষয় মাথায় রেখে শোয়ের চাপ সামলাতে হয়েছে। হিনা বলেন, এখনো কিছুটা ক্লান্তি থাকলেও কাজ চালিয়ে যেতে তিনি প্রস্তুত। দীর্ঘমেয়াদি প্রজেক্টে এখনই যুক্ত হতে না চাইলেও উপযুক্ত সিনেমার প্রস্তাব এলে ফিরতে দ্বিধা করবেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি সচল করতে ইসলামাবাদে চার দেশের গুরুত্বপূর্ণ বৈঠক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির স্থায়ী সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে মুসলিম বিশ্বের প্রভাবশালী চার রাষ্ট্র। রোববার (২৯...

বাইবেলের ভবিষ্যদ্বাণী- ইরান যুদ্ধের মাধ্যমে শেষ জামানায় পদার্পণ করেছে বিশ্ব

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী সংঘাত কোনো সাধারণ ভূ-রাজনৈতিক লড়াই নয়, বরং এটি ‘ঈশ্বরের পরিকল্পনার’ এক অমোঘ অংশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ‘আরমাগেডন’ বা...

Related Articles

অভিনেতা রাহুলের মৃত্যু: পুলিশের হাতে পানিতে ডোবার ফুটেজ

টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সমুদ্রে ডুবে মৃত্যুর ঘটনায় তদন্ত প্রক্রিয়া...

১২ বছর পর বড় পর্দায় একসঙ্গে চঞ্চল–মোশাররফ

দেশের অভিনয় জগতের দুই অনন্য প্রতিভা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম প্রায়...

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ডলবি থিয়েটার আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ...

অস্কারের মঞ্চে যুদ্ধবিরোধী বার্তা: “মুক্ত হোক ফিলিস্তিন”

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে যুদ্ধবিরোধী মন্তব্য করে আবারও...