Home আন্তর্জাতিক ক্যানসারে আক্রান্ত জো বাইডেন।
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ক্যানসারে আক্রান্ত জো বাইডেন।

Share
Share

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে  ‘আগ্রাসী ধরনের’ প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছে, যা শরীরের হাড়েও ছড়িয়ে পড়েছে। রোববার তার কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপির মতে বিবৃতিতে আরও বলা হয়েছে, শুক্রবার ৮২ বছর বয়সী বাইডেনের শরীরে ক্যানসার শনাক্ত হয়েছে। মূত্রনালীজনিত সমস্যা দেখা দিলে পরীক্ষার পর এটি শনাক্ত হয়। উল্লেখ্য, ২০১৫ সালে তার ছেলে বিউ বাইডেনও ক্যানসারে মারা গিয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, যদিও এটি ক্যানসারের একটি আগ্রাসী রূপ, তবে হরমোন-সংবেদনশীল হওয়ায় কার্যকরভাবে এর চিকিৎসা করা সম্ভব। ডাক্তারদের সঙ্গে বিকল্প চিকিৎসা বিষয়ে সাবেক প্রেসিডেন্ট এবং তার পরিবার আলোচনা করছেন।

এ খবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ‘মর্মাহত’। ট্রাম্প জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনের কথা উল্লেখ করে বলেন, আমরা জিল ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং জো দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই কামনা করি।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক্স-এ দেওয়া পোস্টে বলেন, ‘জো একজন লড়াকু মানুষ।’
হ্যারিস আরও লেখেন, ‘আমি জানি তিনি তার জীবনের সব শক্তি, সাহস আর ইতিবাচক মনোভাব নিয়ে এই পরিস্থিতি সামলাবেন। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

বিবৃতিতে বলা হয়েছে, বাইডেনের ক্যানসারের গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)। আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, প্রস্টেট ক্যান্সার আগ্রাসি হলে সেটিকে সর্বোচ্চ গ্রেড ৫ দেওয়া হয়। গ্লিসন স্কোর সর্বোচ্চ ১০ পর্যন্ত যেতে পারে, যা রোগের তীব্রতা বোঝায়। বাইডেনের গ্লিসন স্কোর ৯ বলে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...