Home রাজনীতি আওয়ামী লীগ কোন সাহসে হাসিনার গ্রাফিতি মোছে ? প্রশ্ন উমামা ফাতেমার !
আওয়ামী লীগরাজনীতি

কোন সাহসে হাসিনার গ্রাফিতি মোছে ? প্রশ্ন উমামা ফাতেমার !

Share
Share

শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের একটি পিলারে আঁকা গ্রাফিতি মুছে ফেলার উদ্যোগ নেয় সিটি করপোরেশনের কর্মীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিলারে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক চিত্র ছিল। শেখ মুজিবের গ্রাফিতি পুরোপুরি মুছে ফেলা হলেও শেখ হাসিনার চিত্র আংশিক মুছতে সক্ষম হয় তারা।

ঘটনাটি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে এই প্রক্রিয়া বন্ধ করেন। শিক্ষার্থীদের দাবি, শেখ হাসিনার চিত্রটি ছিল প্রতিবাদের প্রতীক এবং একটি ঐতিহাসিক আন্দোলনের স্মারক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, গোয়েন্দা সংস্থা থেকে এই গ্রাফিতি মুছে ফেলার নির্দেশনা আসে, যা সিটি করপোরেশন ও মেট্রো কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছিল। তবে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কাজটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুকে লেখেন, “প্রক্টরের পদত্যাগ করতে হবে। কার নির্দেশে এ কাজ করা হলো, সেটি জানতে চাই। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার সাহস কার?”

ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

‘ধর্ম নয়, দেশের মানুষই মুখ্য’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়—দেশের মানুষই তাদের...