Home জাতীয় অপরাধ কেরানীগঞ্জে যুবককে পিটিয়ে হ’ত্যা
অপরাধআইন-বিচারজাতীয়

কেরানীগঞ্জে যুবককে পিটিয়ে হ’ত্যা

Share
Share

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার কেরানীগঞ্জে কথা কাটাকাটির জেরে শাহাদাত হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহাদাত হোসেন বগুড়ার শিবগঞ্জ থানার বুলো মিয়ার ছেলে। তিনি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বালুর ট্রলি চালাতেন এবং হাসনাবাদেই স্ত্রী ও দুই বছরের এক সন্তান নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী আফসানা বেগম বলেন, আমার স্বামী ইট-বালু টানার গাড়ি চালাতেন। দুদিন আগে স্থানীয় ভাঙারি ও বালু ব্যবসায়ী পংকজের সঙ্গে বালু আনা-নেওয়া নিয়ে আমার স্বামীর ঝগড়া হয়। পরে আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে আমার স্বামী বাসা থেকে বের হয়ে পংকজের দোকানের সামনে গেলে পংকজ আমার স্বামীকে বলে, গতকাল তুই দুই গাড়ি বালু ফেলেছিস। আমার স্বামী এর উত্তরে বলে, আমি তিন গাড়ি বালু ফেলছি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

কথাকাটাকাটির একপর্যায়ে পংকজ ও তার সাথে আরও কয়েকজন মিলে আমার স্বামীকে কিলঘুষি মারে। এতে আমার স্বামী বুকে আঘাত পেয়ে অচেতন হয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...