Home জাতীয় অপরাধ কুষ্টিয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে

Share
Share

কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে টুটুল নামে এক ব্যবসায়ীকে ।  এ ঘটনা ঘটে মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে মধুপুর ইটভাটা বাজারে । পরে ঘটনাস্থল থেকে, পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ শয্যার  হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত টুটুল মধুপুর এলাকার মৃত মুক্তিযোদ্ধা তোরাব আলীর ছেলে। দীর্ঘদিন প্রবাস জীবন শেষে নিজ এলাকায় তিনি ব্যবসা শুরু করেন ।

জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে মধুপুর ইটভাটা বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন টুটুল। এ সময় টুটুলকে উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি করে কয়েকজন দুর্বৃত্ত। পরে স্থানীয়দের ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই মারা যান টুটুল।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ টুটুলের মরদেহ উদ্ধার করে, কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়। শেখ মেহেদী হাসান ( ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি) বলেন, রাতে মধুপুর পশুরহাট সংলগ্ন স্থানে টুটুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে ।

ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পাশ থেকে একটি শটগান, কয়েকটি গুলি ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ । অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে । মেহেদী হাসান আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...