Home জাতীয় অপরাধ কুষ্টিয়ায় পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুষ্টিয়ায় পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

Share
Share

কুষ্টিয়া শহরে এক ভাড়াবাসায় শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ৩৫ বছর বয়সী উর্মি খাতুন নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রানা খানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রানা পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত উর্মি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মন্ডলের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। এই দম্পতি কাপড় ও খাবারের দোকান পরিচালনা করত এবং শহরের হাউজিং এফ ব্লকে একটি ভাড়াবাসায় বসবাস করছিল।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে উর্মিকে শ্বাসরোধ ও মারধর করে হত্যা করা হয়েছে। অভিযুক্ত স্বামী এখন পলাতক , তাকে আটক করতে আমরা তৎপর।”

নিহতের ভাই আবু সাইদ জানান, “রানা মাদকাসক্ত। মাদকাসক্তির কারণে বিভিন্ন সময় জেলেও গিয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ চলত।

শুক্রবার রাতে রানা আমার বোনকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছে। আমার বোনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে। আমরা রানা খানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও হত্যার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিতে ইসরায়েলে ‘বিতর্কিত’ আইন পাশ

এক ঐতিহাসিক ও চরম বিতর্কিত সিদ্ধান্তে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে নতুন আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট)। সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রী বেনিয়ামিন...

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি সচল করতে ইসলামাবাদে চার দেশের গুরুত্বপূর্ণ বৈঠক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির স্থায়ী সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে মুসলিম বিশ্বের প্রভাবশালী চার রাষ্ট্র। রোববার (২৯...

Related Articles

শেখ হাসিনার পক্ষে ট্রাইবুনালে চিঠি পাঠানোর দাবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আইনজীবীর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি...

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: জ্বালানিমন্ত্রী

বৈশ্বিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেও দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি...

কার কথায় ইলিয়াস আলী গুম হয়েছিলেন , জানালেন সাবেক ডিজিএফআই প্রধান

এক দশকেরও বেশি সময় ধরে রহস্যে ঘেরা বিএনপি নেতা এম ইলিয়াস আলী...

জামালপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে...