Home জাতীয় অপরাধ কুমিল্লায় মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে ২
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুমিল্লায় মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে ২

Share
Share

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের শুভপুর গ্রামে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন  আব্দুল জলিল মিয়ন ও তার স্ত্রী মোছা সালেহা।

নাঙ্গলকোট আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদ হাসান সৌরভ সিগস গতকাল (২৯ জুন) আনুমানিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় এর নেতৃত্বে সেনাবাহিনী ও নাঙ্গলকোট থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে, আব্দুল জলিল মিয়ন ও তার স্ত্রী মোছা সালেহাকে মাদকসহ আটক করা  হয়। পরবর্তীতে আব্দুর জলিলের বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ, অস্ত্র এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে পাঁচ কেজি গাজা,  ১,৭৪,৭৫৫  টাকা নগদ, চারটি দেশীয় অস্ত্র, একটি কাঁচি, একটি পাসর্পোট ও টি মোবাইল ফোন ছিল। আটককৃত  ব্যক্তিবর্গকে এবং উদ্ধারকৃত সকল আলামত নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়।

এই বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ফজলুল হক বলেন, এই ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলার পরে আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...