Home জাতীয় অপরাধ কিশোরগঞ্জে ব্যবসায়ী শরীফ হত্যা মামলার আসামি গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কিশোরগঞ্জে ব্যবসায়ী শরীফ হত্যা মামলার আসামি গ্রেফতার

Share
Share

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রকাশ্যে শরীফ মিয়া (৩৯) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই মাস পর গ্রেফতার করা হয়েছে আসাদ মিয়া (৩৫) নামে আরো এক আসামিকে। এর আগে প্রধান আসামিসহ গ্রেফতার করা হয় তিন জনকে।

তাকে রোববার (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে দিনাজপুর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি তিনি।

গ্রেফতার আসাদ মিয়া উপজেলার সালুয়াদী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। নিহত শরীফ মিয়া একই এলাকার মৃত খায়রুজ্জামানের ছেলে। পেশায় একজন ওয়ার্কসপ ব্যবসায়ী ছিলেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের এসআই মো. মোস্তফা কামাল বলেন, দিনাজপুর সদর থানা এলাকায় ওই আসামি একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন । গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে তাকে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পাকুন্দিয়া থানায় তার বিরুদ্ধে দুটি মাদক ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...