Home জাতীয় কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত হয়েছে ৩ স্কুলছাত্রী।
জাতীয়দুর্ঘটনা

কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত হয়েছে ৩ স্কুলছাত্রী।

Share
Share

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে ৩ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। উপজেলার চরটেকী এলাকায় মঙ্গলবার (৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫) ও একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) এবং বর্ষা (১৪)। তারা ৩ জন চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে ঝড়সহ বৃষ্টিপাত শুরু হয়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে চরটেকী নামাপাড়া, নেমার বাড়ির সামনে পৌঁছলে তিন স্কুল শিক্ষার্থী ঝড়বৃষ্টির কবলে পড়ে ।  এসময় ঝড়ের সাথে বজ্রপাত হলে গুরুতর আহত হন ওই তিনজন।

পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় বর্ষাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন ও পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এদিকে দুপুরের দিকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাঁটি এলাকায় ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে কডু মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...