Home আঞ্চলিক কিশোরগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কিশোরগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

Share
Share

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর মহল্লায় বাড়ির পাশের একটি গর্তের ময়লা পানিতে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ফরহাদ, সে ওই এলাকার মো. ফয়সাল মিয়ার একমাত্র সন্তান।

রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বড়খারচর পূর্বপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ছোট্ট ফরহাদকে হারিয়ে শোকে পাথর তার পরিবার ও প্রতিবেশীরা।

পরিবারের সদস্যরা জানান, সকালে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন ফরহাদের মা। সে সময় শিশুটিকে পাশে খেলতে দেন তিনি। কিছুক্ষণ পর হঠাৎ শিশুটি কোথায় গেছে বুঝতে না পেরে মা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজার পর বাড়ির পাশে একটি গর্তে তাকে ভাসতে দেখা যায়।

পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঘটনাটি নিছক দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনগত প্রক্রিয়া হিসেবে একটি অপমৃত্যুর মামলা (ইউডি মামলা) রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, “স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বৃষ্টির কারণে ওই গর্তে কিছুদিন ধরে পানি জমে ছিল। শিশু ফরহাদ অসাবধানবশত সেখানে পড়ে যায়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”
স্থানীয় বাসিন্দা সুলতানা বেগম বলেন, “আমরা সবাই হতবাক। একটু অসাবধানতায় এমন ঘটনা ঘটবে, তা ভাবতেও পারিনি। বাড়ির পাশে এমন গর্তগুলো অনেক বিপজ্জনক।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, এই ধরনের দুর্ঘটনা রোধে পৌর কর্তৃপক্ষের নজরদারি ও সচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে বাসিন্দাদেরও বাড়ির আশপাশের এমন বিপজ্জনক স্থানগুলো সুরক্ষিত রাখতে উদ্যোগী হতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...