Home জাতীয় অপরাধ কিভাবে গ্রে’প্তার হলেন ‘শু’টার’ মাহফুজুর ?
অপরাধআইন-বিচারজাতীয়

কিভাবে গ্রে’প্তার হলেন ‘শু’টার’ মাহফুজুর ?

Share
Share

শনিবার (৩ মে) , শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান ওরফে বিপুকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৩-এর একটি দল রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

মাহফুজুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম।

মুত্তাজুল ইসলাম ( র‍্যাব কর্মকর্তা ) বলেন,  শনিবার দুপুরে   র‍্যাব-৩ সুব্রত বাইনের সহযোগী শুটার মাহফুজুর রহমানকে  হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেন।  তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

র‍্যাব–৩ এর বিজ্ঞপ্তিতে বলা হয়,মাহফুজুর রহমান বিপু যুবদল কর্মী আরিফ হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইনে মামলাসহ পৃথক চারটি মামলা রয়েছে।

পুলিশ ও র‍্যাব সূত্র বলছে, যুবদল কর্মী আরিফ সিকদার (২৬) গত ১৯ জুলাই হাতিরঝিলের নয়াটোলা মোড় এলাকায় খুন হন। এই হত্যাকাণ্ডের মামলায় মাহফুজুরের নাম রয়েছে।

মাহফুজুরের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র‍্যাব–৩ বলেছে, হাতিরঝিল এবং মগবাজার এলাকায় শুটার মাহফুজুর ওরফে বিপুর সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ জনগণ ভীতসন্ত্রস্ত।

প্রথম আলোর বরাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজীব বলেন, প্রাথমিকভাবে জানা গেছে র‍্যাবের হাতে গ্রেপ্তার ‘শুটার’ মাহফুজুরের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আরও কতটি মামলা রয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...