Home আন্তর্জাতিক কাশ্মীরের জঙ্গি হামলার দায়ভার পাকিস্তানের উপর , সত্য কি ?
আন্তর্জাতিক

কাশ্মীরের জঙ্গি হামলার দায়ভার পাকিস্তানের উপর , সত্য কি ?

Share
Share

মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র  পহেলগাঁওয়ে এক নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন বহু পর্যটক। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ।

নিরাপত্তা বিশ্লেষকদের অনেকে বলছেন, প্রতিবারই হামলার পর পাকিস্তানের দিকেই দোষ চাপানো হয়। এবারও বলা হচ্ছে, হামলাকারীরা পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত। তবে অনেকের মতে, এই যুক্তি জাতীয়তাবাদের আবরণে সাধারণ ভারতীয়দের বিভ্রান্ত করার একটি সহজ কৌশল।

বিশ্লেষকদের মতে, কাশ্মীরকে নিরাপত্তার ঘেরাটোপে ক্যান্টনমেন্টে পরিণত করলেও মোদি প্রশাসন এই হামলা প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনৈতিক স্বার্থে কাশ্মীরকে ব্যবহার করলেও বাস্তবিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পাকিস্তানি সংবাদমাধ্যমকে বলেছেন, “এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। এগুলো সবই তাদের দেশীয় বিদ্রোহ। তাদের বিভিন্ন রাজ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। একটা নয়, দুটো নয় কয়েক ডজন রাজ্যে- নাগাল্যান্ড থেকে কাশ্মীর, দক্ষিণে, ছত্তিশগড়ে, মণিপুরে।”  তিনি বলেছেন, “পাকিস্তান সব সময় যে কোনো ধরনের সন্ত্রান্সের বিরুদ্ধে।”

অন্যদিকে, ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাই কমিশনার আব্দুল বাসিত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন , “আমি আত্মবিশ্বাসী যে ভারতের যেকোনো ধরনের দুঃসাহসিক কাজ ব্যর্থ করতে পাকিস্তান সবভাবে প্রস্তুত। আমার কোনো সন্দেহ নেই যে এবার পাকিস্তানের তরফে যথাযোগ্য জবাব দেওয়া হবে।”

প্রসঙ্গত , হামলার খবর পাওয়া মাত্রই প্রধানমন্ত্রী মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন। দিল্লি বিমানবন্দরে নেমেই তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন।

একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দেন। রাতেই তিনি শ্রীনগর পৌঁছে নিরাপত্তা ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মোদি সামাজিক মাধ্যম এক্স এ (টুইটার) পোস্ট করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, ‘এই জঘন্য হামলার পেছনে যারা রয়েছে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। ভারতের লড়াই আরও কঠোর হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...