Home আন্তর্জাতিক কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Share
Share

চার দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস । এ সময় ড. ইউনূস ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করবেন।

যুক্তরাজ্যের উদ্দেশে সোমবার (৯ জুন) ঢাকা ছাড়বেন তিনি। এর আগে, বুধবার (৪ জুন ড. ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

রুহুল আলম সিদ্দিকী বলেন, আমাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসায়িক পার্টনার যুক্তরাজ্য। রাজনৈতিকভাবেও দেশটি গুরুত্ব বহন করে। দায়িত্ব গ্রহণের পর ইউরোপের কোনো দেশে এটিই প্রধান উপদেষ্টার প্রথম সফর। তার যে ইতিবাচক ইমেজ আছে, সেটি আরও সমুজ্জ্বল করার জন্য এ সফরটি খুব গুরুত্বপূর্ণ। সফরে তিনি ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করবেন।

রাজনৈতিকভাবেও দেশটি বাংলাদেশের অন্যতম সহযোগী উল্লেখ করে রুহুল আলম সিদ্দিকী আরও বলেন, যুক্তরাজ্য সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখে এই দেশ। সফরে তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন ড. ইউনূস। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও ড. ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হবে।

বাণিজ্য সম্ভাবনা বাড়াতে সফরে কি আলোচনা হবে তা জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন , ব্রেক্সিটের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নতুন একটি সম্ভাবনার দ্বার খুলেছে। জিএসপি সুবিধা পাওয়ার জন্য এই সফর বাংলাদেশের জন্য গুরুত্ব বহন করে। বাণিজ্যে বিশেষ ছাড় রাখার সুবিধার কথা তুলে ধরা হবে। সেই সঙ্গে, শিক্ষা ও বিভিন্ন বিষয়েও সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা করা হবে বলে জানান স।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা আগামী ১০ থেকে ১৩ জুন যুক্তরাজ্য সফর করবেন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...