Home আন্তর্জাতিক কারা ইসরায়েলের আকাশে মিসাইল হামলা চালাল?
আন্তর্জাতিক

কারা ইসরায়েলের আকাশে মিসাইল হামলা চালাল?

Share
Share

গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই , ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইয়েমেনে ।তারপরও থেমে যায়নি ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি। ইয়েমেনিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় লোহিত ও আরব সাগরে কুপোকাত হয়েছে মার্কিন বাহিনী।

এমন পরিস্থিতির মধ্যে এবার ইসরায়েলের গভীরে মিসাইল তাণ্ডব চালিয়েছে ইয়েমেনিরা।

ইসরায়েলের অভ্যন্তরে এবার সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের হুথিরা । দীর্ঘদিন পর এমন এক কৌশলগত হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের হৃদপিণ্ড। ইয়েমেনের যোদ্ধাদের দাবি, এই প্রথম ইসরায়েলের গভীরে গিয়ে সফলভাবে আঘাত হেনেছে তারা।

ইসরায়েল বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলিওসহ উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এর ফলে তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও সক্রিয় করেছে।

হুথি গোষ্ঠীর সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গাজায় চলমান হামলা ও বেসামরিক নাগরিকদের ওপর চালানো গণহত্যার জবাব দিতেই তারা এই হামলা চালাতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নেও হামলা চালায় ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি।

এর আগেও হুথি সদস্যরা  ইসরায়েলে হামলা চালিয়েছে । ওই সময় স্পষ্ট করে ইয়াহিয়া সারি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে হুথি বাহিনীর হামলা অব্যাহত থাকবে এবং প্রতিটি হামলায় সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে।

এছাড়া, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ফলে যদি তাদেরকে টার্গেট করা হয়, তখন ইয়েমেনিরাও বসে থাকবে না; বরং দখলদারদের দৃষ্টান্তমূলক জবাব দিতে প্রতিজ্ঞাবদ্ধ হুথি বাহিনী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...