Home জাতীয় অপরাধ কামরাঙ্গীরচরে স্বর্ণ ব্যবসায়ীদের হুমকি, যুবক গ্রেপ্তার
অপরাধ

কামরাঙ্গীরচরে স্বর্ণ ব্যবসায়ীদের হুমকি, যুবক গ্রেপ্তার

Share
Share

রাজধানীর কামরাঙ্গীরচরে স্বর্ণ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মো. মাসুম হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে গ্রেপ্তার করা হয় পুরান ঢাকার কসাইটুলী চাঁদ মসজিদ এলাকা থেকে।

বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুম হোসেন শুধু চাঁদাবাজিই নন, তাঁর বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগেও মামলা রয়েছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় ডিএমপি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাসুম দীর্ঘদিন ধরে কামরাঙ্গীরচর এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের হুমকি দিয়ে আসছিলেন। প্রাণনাশের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করেন। এতে ওই এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী সজল রাজবংশী পুলিশকে জানান, ভয় ও নিরাপত্তাহীনতার কারণে বিভিন্ন সময়ে মাসুমকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য হয়েছেন তিনি। এমনকি অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীও ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছিলেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে কামরাঙ্গীরচর থানা-পুলিশ তদন্ত শুরু করে। পরে মঙ্গলবার অভিযান চালিয়ে পুরান ঢাকার কসাইটুলী চাঁদ মসজিদ এলাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া মাসুমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁকে রিমান্ডে নেওয়ার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...