Home আন্তর্জাতিক কানাডায় গবেষক শাশ্বত সাম্যের মরদেহ পড়ে ছিল লেকে।
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

কানাডায় গবেষক শাশ্বত সাম্যের মরদেহ পড়ে ছিল লেকে।

Share
Share

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সাবেক শিক্ষক এবং আমেরিকার ম্যাসাচুসেট্‌স ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) গবেষক শাশ্বত সাম্যের মরদেহ উদ্ধার করেছে কানাডা পুলিশ।  কি কারণে তার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।

বুয়েটের একাধিক সূত্র মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে এই বিষয়টি বাংলাদেশ গার্ডিয়ানকে নিশ্চিত করেছে।

জানা গেছে, কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার পাশের একটি লেক থেকে মঙ্গলবার সকালে শাশ্বত সৌম্যের মরদেহ উদ্ধার করা হয়। তার অকাল মৃত্যুতে বুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমেছে।

বুয়েটের সাবেক শিক্ষার্থী তানভীর হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “বুয়েটে ব্যাচেলর শেষ করার পর ব্র্যাক ও বুয়েটে কিছুদিন শিক্ষকতাও করেছিলেন। ২০২২ সালে শুধু ব্যাচেলর ডিগ্রি নিয়েই বুয়েট থেকে সরাসরি এমআইটিতে পিএইচডি করার সুযোগ পাওয়ায় বুয়েট পাড়ায় বেশ আলোড়ন উঠেছিল ওনাকে নিয়ে (সম্ভবত তিনি ছিলেন বুয়েট সিএসই থেকে প্রথম ব্যক্তি যিনি ব্যাচেলরের পরপরই এই কীর্তি গড়েছিলেন)! দুদিন আগেও দেখলাম কানাডায় রিসার্চ কনফারেন্সে গিয়ে আমেরিকা নিয়ে পোস্ট করলেন! আজ কানাডার এক লেকে ভাইয়ের মৃতদেহ পাওয়া গেলো। শুনে শকড না হয়ে পারলাম না। জীবনের নিরাপত্তা কোথাও আছে আদৌ? বাংলাদেশ এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল……”

উল্লেখ্য, রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক, নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, তারপর বুয়েটের সিএসই বিভাগে ভর্তি হন শাশ্বত সৌম্য । পরবর্তীতে বুয়েটে পড়াশোনা শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। পরে বুয়েটে নিজ বিভাগে শিক্ষকতা শুরু করেন এবং সবিশেষ উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের এমআইটিতে গবেষণায় যুক্ত হন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...