Home জাতীয় অপরাধ ‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের আলোকে ফাঁসি দেওয়া হয়েছিলো’
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের আলোকে ফাঁসি দেওয়া হয়েছিলো’

Share
Share

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ‘সব বিচার’ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আপিল বিভাগে। ‘সংক্ষিপ্ত রায়ের আলোকে’ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হয়েছে। মঙ্গলবার এটিএম আজাহারের আপিল শুনানির সময়, বিচার নিয়ে এসব প্রশ্ন তোলেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, ‘সে সময় আমরা আদালতে এর বিরোধিতা করেছিলাম। কিন্তু সেটি শোনা হয়নি। প্রয়াত সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তখন বলেছিলেন-আমার প্র্যাকটিস জীবনের ৫৩ বছরে এমনটি দেখিনি। তার কথাও কর্ণপাত করা হয়নি।’

শিশির মনির আদালতে আরও বলেন, ‘ ডমেস্টিক আইনে, আন্তর্জাতিক অপরাধের বিচার করা হয়েছে । সেখানে আন্তর্জাতিক আইন মানা হয়নি।’

উপমহাদেশে এমন নজির নেই উল্লেখ করে আইনজীবী শিশির মনির বলেন, ‘২০১৩ সালের ১২ ডিসেম্বর এটা করা হয়। কারণ ৫ জানুয়ারি দেশেনির্বাচন ছিলো । নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে তাই এটা করা হয়।’

তিনি আরও বলেন, ‘রিভিউ যখন খারিজ হয়, কেন খারিজ হলো সেটার কারণ লিখে ফাঁসি দিতে হতো। কিন্তু সংক্ষিপ্ত রায়ে লেখা ছিলো না কী কারণে রিভিউ খারিজ করা হলো। সংক্ষিপ্ত রায় সাধারণত আসামিকে কারাগার থেকে বের করার সময় করা হয়।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...