Home আন্তর্জাতিক কলম্বিয়া কাপলো ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে
আন্তর্জাতিকদুর্ঘটনা

কলম্বিয়া কাপলো ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে

Share
Share

কলম্বিয়ার রাজধানী বোগোতাতে আঘাত হেনেছে একটি ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প । এই তথ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা নিশ্চিত করেছে।

পারাতেবুয়েনো শহরের কাছে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল, যা রাজধানী বোগোতা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে অবস্থিত। হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও, মেডেলিন, কালি ও মানিসালেসসহ আশপাশের শহরগুলোতেও কম্পন অনুভূত হয়।

জানা গেছে, বোগোতার ভবনগুলো ভূমিকম্পের সময় দুলে উঠেছিলো, শহরজুড়ে সাইরেন বাজতে থাকে এবং ঘর ছেড়ে আতঙ্কিত মানুষজন রাস্তায় বেরিয়ে আসে। কেউ কেউ রাতের পোশাকেই পার্ক বা খোলা জায়গায় আশ্রয় নেন। লাইট-ফ্যান ও আসবাবপত্র দুলে ওঠার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও সেগুলোর সত্যতা এখনো যাচাই করা হয়নি।

কার্লোস আলবের্তো রুইজ নামের ৪৫ বছর বয়সী এক বাসিন্দা বলেন, এটা ছিল বিশাল এক আতঙ্ক। আমি, আমার স্ত্রী, ছেলে আর কুকুর সবাই একসঙ্গে নিচে নেমে আসি। আরেকজন স্থানীয় বাসিন্দা ফ্রান্সিসকো গঞ্জালেজ জানান, অনেক বছর পর বোগোতায় এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করলাম।

শহরজুড়ে জরুরি সেবা ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলে বোগোতার নিরাপত্তা বিভাগ জানিয়েছে। মেয়র কার্লোস ফার্নান্দো গালান জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সক্রিয় করা হয়েছে।

প্রসঙ্গত, ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবেই মধ্য কলম্বিয়া পরিচিত। ১৯৯৯ সালে আনসারমানুয়েভোর কাছে ৬.২ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১২০০ জন।
সূত্র: ডেইলি এক্সপ্রেস, এএফপি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...