Home আন্তর্জাতিক কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, নিহত হয়েছেন ১৪ জন।
আন্তর্জাতিকদুর্ঘটনা

কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, নিহত হয়েছেন ১৪ জন।

Share
Share

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বড়বাজারের একটি আবাসিক হোটেলে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়বাজার এলাকার ঋতুরাজ হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে । প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে পারেনি দমকল বাহিনী। বুধবার ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ২ জন শিশু, একজন মহিলা এবং ১১ জন পুরুষ ছিলেন। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের।

তিনি আরও বলেন, বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নগর ও পৌরসভামন্ত্রী এবং কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম আগুন লাগার পর মঙ্গলবার রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন ।

ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেছেন, “কীভাবে এই ঘটনা ঘটল, তা দমকল ও পুলিশ খতিয়ে দেখবে। এফআইআর হবে। ঘটনার তদন্ত হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবিকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির...

শবে বরাতের আমল কীভাবে করবেন

মুসলিম উম্মাহর কাছে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি পরিচিত ‘শবে বরাত’ বা আরবিতে ‘লাইলাতুল বরাত’ নামে। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং...

Related Articles

তিনতলা ভবন ধস, বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থান রাজ্যের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ার...

মিয়ানমার থেকে গুলি, চিরনিদ্রায় শায়িত শিশু হুজাইফা

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু...

বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম গ্রহণ করেছেন

বিশ্বসংগীত অঙ্গনের আলোচিত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ‘স্প্রিন্টার’...

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের...