Home জাতীয় কবে সংস্কার শেষ হবে, নির্বাচন কবে জনগণ জানতে চায় : রিজভী
জাতীয়বিএনপিরাজনীতি

কবে সংস্কার শেষ হবে, নির্বাচন কবে জনগণ জানতে চায় : রিজভী

Share
Share

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেছেন, ‘কবে সংস্কার শেষ করবেন? আর কবে নির্বাচনের তপশিল ঘোষণা করবেন, তা জানতে চায় জনগণ।’

শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

প্রধান উপদেষ্টার উদ্দেশে রিজভী আরও বলেন, ‘আপনি কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন? এই যে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য হবে, সেটা কবে? আপনি তো সেই কথা বলছেন না!’

‘ দেশের জনগণ স্কুল-কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হয়েছে। হাজার হাজার নয়, ১০ লাখ মানুষ খুন করে হলেও রক্তপিপাসু হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চাইত। বিভিন্নভাবে চেষ্টা করেও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। যে ভোটের জন্য এত রক্তদান, এত লড়াই-সংগ্রাম, সেই ভোট আমরা এখনও পেলাম না বলে মন্তব্য প্রকাশ করেন বিএনপির এই নেতা ।’

তিনি আরও বলেন, ‘ ভোট হবে জনগণের পছন্দ অনুযায়ী, তারা তাদের প্রতিনিধি বেছে নেবে; কিন্তু সে ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। জনগণের হাতে সে ক্ষমতা এখনও ফিরিয়ে দেওয়া হয়নি, নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...