Home জাতীয় অপরাধ কক্সবাজারের টেকনাফে ইয়াবা-নগদ টাকাসহ আটক নারী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কক্সবাজারের টেকনাফে ইয়াবা-নগদ টাকাসহ আটক নারী

Share
Share

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বসতঘরে অভিযান চালিয়ে বিজিবি ইয়াবা ও নগদ টাকাসহ আটক করেছে এক নারীকে ।

স্থানীয় গণমাধ্যমগুলো বুধবার (৯ জুলাই) এ বিষয়টি জানিয়েছে। টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা করাচী পাড়ায় মঙ্গলবার (৮ জুলাই) মধ্যরাতে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক রুজিনা আক্তার (৩৯) একই এলাকার সোনা মিয়ার স্ত্রী।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, সম্প্রতি মিয়ানমার থেকে সাগরপথে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা করাচী পাড়ায় জনৈক ব্যক্তির বাড়িতে মজুতের খবর পায় বিজিবি।

পরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিজিবি। এ নিয়ে মঙ্গলবার মধ্যরাতে সোনা মিয়ার সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেলে বিজিবির একটি দল। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে গহীন পাহাড়ি এলাকায় পালিয়ে যায় গৃহকর্তা সোনা মিয়া।

পরে সোনা মিয়ার বসতঘরটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮১ হাজার ১৩৩টি ইয়াবা এবং মাদক বিক্রির নগদ এক লাখ এক হাজার ৯৭০ টাকা পাওয়া যায়। এ সময় আটক করা হয় সোনা মিয়ার স্ত্রীকে ।

আটককৃত নারী ও তার পলাতক স্বামীর বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...