Home জাতীয় এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫ শতাংশ
জাতীয়মাধ্যমিকশিক্ষা

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫ শতাংশ

Share
Share

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারে পাশের হার ৬৮ দশমিক চার পাঁচ শতাংশ।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ চার হাজার ৮৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাশ করেছেন। ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি পাশ করেছে।

এ বছর এক লাখ ৩৯ হাজার ৩২ জন জিপিএ- ৫ পেয়েছে। এতে এগিয়ে মেয়েরা। ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

আন্ত: শিক্ষাবোর্ড সমন্বয় কমিটি জানায়, ফুলিয়ে ফাপিয়ে নয়, শিক্ষার্থীরা প্রাপ্য ফলাফল পেয়েছে। তাই পাশের হার ও জিপিএ ফাইভ কমেছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৫৬.৩৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, যশোরে ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রামে ৭২.০৭ শতাংশ, সিলেটে ৬৮.৫৭ শতাংশ, দিনাজপুরে ৬৭.০৩ শতাংশ, ময়মনসিংহে ৫৮.২২ শতাংশ পরিক্ষার্থী পাশ করেছে।

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৮.০৯ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭৩.৬৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। অন্যদিকে, ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনও পরীক্ষার্থী পাশ করেনি। ৯৮৪ প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

গত বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল ৮৩ দশমিক শূন্য চার শতাংশ। সেই হিসেবে এবছর পাশের হার কমেছে ১৪ দশমিক পাঁচ নয় শতাংশ। এছাড়া, গতবছরের তুলনায় এবছর কমেছে জিপিএ- ৫ এর সংখ্যা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...