Home খেলাধুলা ক্রিকেট এশিয়া কাপে আবুধাবিতে বাঘের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা
ক্রিকেটখেলাধুলা

এশিয়া কাপে আবুধাবিতে বাঘের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা

Share
Share

এশিয়া কাপে আজ আবুধাবিতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে সহজ জয় পাওয়া বাংলাদেশ এবার নামছে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। ম্যাচের আগে শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালাঙ্কা মনে করিয়ে দিয়েছেন, তারাই টি–টোয়েন্টি সংস্করণের বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন।

সংবাদ সম্মেলনে আসালাঙ্কা জানান, আবুধাবির উইকেটে নতুন বল কিছুটা চ্যালেঞ্জিং হলেও একবার নরম হয়ে গেলে ব্যাটিং অনেক সহজ হয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা জানি, যেহেতু আমরা চ্যাম্পিয়ন, তাই অনেক দূর যেতে পারব। খেলোয়াড়দের কাছে এটা ভালো করার বাড়তি প্রেরণা।’

শ্রীলঙ্কার অধিনায়ক আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য ভেন্যুর তুলনায় আবুধাবি ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে ভালো জায়গা। একবার বল নরম হলে এখানে ব্যাট করা আনন্দের, আর আউটফিল্ডও দ্রুত।’

টি–টোয়েন্টি ফরম্যাটে শেষ ১০ বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সমান আটটি করে জয় পেয়েছে। রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া ম্যাচে দুই দলই তাই সমান তালে লড়াইয়ের প্রত্যাশায় মাঠে নামছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সম্মুখ যুদ্ধে ৪ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সাথে চলমান সম্মুখ যুদ্ধে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে...

কাবা শরিফের গিলাফ কাটার চেষ্টার অভিযোগে তুর্কি নারী আটক

পবিত্র মসজিদুল হারামে কাবা শরিফের গিলাফ বা ‘কিসওয়া’র অংশ কাটার চেষ্টার অভিযোগে এক নারী পর্যটককে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে...

Related Articles

যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রে খেলবে ইরান বললেন ফিফা সভাপতি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আসন্ন বিশ্বকাপে ইরান যুক্তরাষ্ট্রেই খেলবে বলে জানিয়েছেন...

প্রধানমন্ত্রী খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলার আহ্বান, ক্রীড়া পেশা হিসেবে গড়ে তোলার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়ে দেশের জন্য...

লন্ডনে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন

বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন...

সাকিবের ফেরা নিয়ে যা বললেন প্রধান কোচ

দেশে না থাকলেও সাকিব আল হাসান আবারও দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে রয়েছেন।...