Home জাতীয় এয়ারপোর্টের আগুন হাসিনার নাশকতার অংশ: আমান উল্লাহ
জাতীয়দুর্ঘটনারাজনীতি

এয়ারপোর্টের আগুন হাসিনার নাশকতার অংশ: আমান উল্লাহ

Share
Share

এয়ারপোর্টে আগুন লাগার ঘটনাকে ‘নাশকতার অংশ’ হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। তার দাবি, এটি আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার ষড়যন্ত্রের অংশ হতে পারে।

মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ৯০’র গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ডেমোক্রেটিক লীগ-ডিএলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, “পাশের দেশে বসে শেখ হাসিনা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক দেশ ও জনগণের ক্ষতি করা হচ্ছে। সুতরাং বিমানবন্দরে আগুনের ঘটনা স্বাভাবিক নয়।”

তিনি আরও বলেন, “এখনও সব জায়গায় তার (হাসিনার) প্রেতাত্মা সক্রিয়। তাই এ ঘটনাসহ সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাই।”

নির্বাচন প্রসঙ্গে আমান বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমরা বিশ্বাস করি, সে সময়ই নির্বাচন হবে। তবে নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের জনগণ রুখে দেবে।”

স্মরণসভায় সাইফুদ্দিন আহমেদ মনিকে স্মরণ করে তিনি বলেন, “নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ছিলেন ছাত্র ঐক্যের অন্যতম নেতা। তিনি আদর্শ রাজনৈতিক কর্মী ও সাধারণ জীবনযাপনে বিশ্বাসী ছিলেন।” সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক ডাকসু জিএস খায়রুল কবীর খোকনসহ অন্য নেতারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...