Home আন্তর্জাতিক এবার ই’সরায়েলি বিমান ঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হা’মলা
আন্তর্জাতিক

এবার ই’সরায়েলি বিমান ঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হা’মলা

Share
Share

ইয়েমেনের হুতি বাহিনী আবারও উচ্চগতির ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। ইরাকি সংবাদমাধ্যম সাফাক নিউজ জানিয়েছে , শনিবার (২৬ এপ্রিল) ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য  নিশ্চিত করেছে।

বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে। উল্লেখ্য, এই বিমানঘাঁটি নেগেভ মরুভূমির উত্তরে, বিয়ারশেবা শহরের প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

তিনি জানান, এ হামলায় ‘প্যালেস্টাইন-২’ নামের ইয়েমেনের নিজস্ব  হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম থেকে জানা যায়, উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারীরা বিশটির মতো বিস্ফোরণের শব্দ শুনতে পায়। ধারণা করা হয়, ক্ষেপণাস্ত্রটি হাইফার দক্ষিণে রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়। ইসরায়েলি দখলদার বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করে।

গাজার নির্যাতিত জনগণের প্রতি সংহতি, ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের জবাবে ইয়েমেনি সেনাবাহিনী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হেনেছে বলে ইয়াহিয়া সারি জানায়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত এবং গণহত্যামূলক হামলার প্রতিবাদে এ হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...