Home আন্তর্জাতিক এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে, হজ পালনের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।
আন্তর্জাতিক

এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে, হজ পালনের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।

Share
Share

গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে পরিবার হারানো ও ক্ষতিগ্রস্ত এক হাজার ফিলিস্তিনিকে এ বছর ফ্রিতে হজ পালনের সুযোগ দিয়েছে সৌদি আরব। এ উদ্যোগের সব খরচ সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বহন করবেন ।

খালিজ টাইমসের বরাতে জানা গেছে, শুধু নিহত স্বজনদের পরিবার নয়, যেসব ফিলিস্তিনির স্বজন ইসরায়েলি হামলায় আহত বা কারাবন্দি হয়েছেন, তাদেরও হজ পালনের এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সৌদি কর্তৃপক্ষ ফিলিস্তিনি হজযাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছানো পর্যন্ত সবধরনের সেবা ও সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। এসব বাস্তবায়নের দায়িত্বে থাকবে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের আওতাধীন ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ বিভাগ।

সৌদি আরবের ‘দুটি পবিত্র মসজিদের অতিথি’ প্রকল্পের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে , যার তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের জন্য বিশেষ হজ ও ওমরাহ আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক একটি হামলার পর গাজায় ইসরায়েলের অভিযান শুরু হয়। ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ব্যাপক ধ্বংসের মুখে পড়ে গাজা।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছে প্রায় পুরো জনগোষ্ঠী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...